বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষর জাল করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচারিত একটি প্রেস বিজ্ঞপ্তিকে সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৪ আগস্ট) প্রচারিত বিজ্ঞপ্তিটি বিএনপির দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো হয়নি বলে দলের পক্ষ থেকে জানানো হয়। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে রিজভীর স্বাক্ষর জাল করে প্রচার হওয়া ভুয়া বার্তার প্রেক্ষিতে শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব