শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক—

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় শক্তিশালী ও দক্ষ গণমাধ্যম কাঠামো গড়ে তোলা অপরিহার্য।

শনিবার (২০ জুন) রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সারাদেশ থেকে নির্বাচিত দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ ও রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আদর্শিক সংগ্রামের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে গণমাধ্যমকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারলে সংগঠনের বার্তা, চিন্তা ও কর্মসূচি মানুষের কাছে কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এজন্য তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কর্মশালার সমাপনী অধিবেশনে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ ও কার্যক্রম জনগণের কাছে সঠিকভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের দাবি।

দিনব্যাপী এ কর্মশালায় গণমাধ্যম বিশেষজ্ঞরা বিভিন্ন বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন। এতে লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ এবং দৈনিক সময়ের আলো–এর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ অভিজ্ঞ গণমাধ্যমকর্মীরা বক্তব্য রাখেন।

তারা তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ রচনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।

কর্মশালায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলরা।

দিনব্যাপী এ আয়োজনে সংবাদ সংগ্রহ ও উপস্থাপন, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং সাংগঠনিক যোগাযোগ দক্ষতা বৃদ্ধির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ