সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিশ্বজয়ী দুই হাফেজকে বরণ করলো আওয়ার ইসলাম ​আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সাক্ষ্য দিলেন সাধারণআলেম সমাজের মুখপাত্র  খাদিজা (রা.) ও বরকতময় সংসার গুম-খুনের শিকারদের জন্য হচ্ছে আলাদা অধিদপ্তর মুন্সিগঞ্জে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু মাছের উৎপাদন বাড়াতে হবে, মানের সঙ্গে আপস নয়: কৃষিমন্ত্রী প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন কওমি শিক্ষার্থীদের আযহার বিশ্ববিদ্যালয়ে ১৩ বিষয়ে পড়ার সুযোগ হেফাজতের সন্দেহ দূর করতে আলেম-উলামাদের সঙ্গে কথা বলব: ধর্ম প্রতিমন্ত্রী লিংকন রাহুল গান্ধীর সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির

কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিতের দাবি জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

আমন মৌসুমে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে সময়মতো ও পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগে উত্তর জনপদের কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত প্রান্তিক কৃষকদের কাছে নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির বৈঠকে নেতৃবৃন্দ এসব কথা বলেন।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, আমন মৌসুমে কৃষকদের সময়মতো ও পর্যাপ্ত সার না পাওয়ার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সার সংকট ও নির্ধারিত মূল্যে সার না পাওয়ার প্রতিবাদে উত্তর জনপদের কৃষকরা ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেছেন।

তারা বলেন, কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ এই সময়ে সার নিয়ে কোনো ধরনের কৃত্রিম সংকট বা কারসাজি কৃষকদের জন্য যেমন দুর্ভোগ তৈরি করবে, তেমনি আমন উৎপাদনেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সরকারকে অতি দ্রুত অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধ করে সরকার নির্ধারিত মূল্যে প্রান্তিক কৃষকদের কাছে পর্যাপ্ত সার পৌঁছে দিতে হবে।

দলের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহসভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার, মাওলানা নাজমুল হাসান কাসেমী ও মাওলানা শেখ মুজিবুর রহমান, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

বৈঠকে গত ৬ আগস্ট অনুষ্ঠিত মজলিসে আমেলার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ