বুধবার, ২৭ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :

‘শরিয়তের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞায় উদ্ভাসিত হোক পবিত্র ঈদুল আজহা’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, হজরত ইবরাহিম আলাইহিস সালাম নিজের পুত্রকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন। ঈদুল আজহার মূলবার্তা হলো মহান আল্লাহর নির্দেশনার সামনে নিজের সবকিছুকে কুরবানি করা। আমাদের জীবন যাপনের ক্ষেত্রে মহান আল্লাহ তায়ালার ইচ্ছা শরিয়াহ আকারে হাজির আছে। নিজের বোঝ, স্বার্থ ও চিন্তাকে কুরবানি দিয়ে এই শরিয়তের প্রতি পূর্ণ আনুগত্যের প্রতিজ্ঞাই হবে ঈদুল আজহার স্বার্থকতা।

বুধবার (২৭ মে) এক বিবৃতিতে দেওয়া শুভেচ্ছা বার্তায় তিনি এসব কথা বলেন। 

পীর সাহেব চরমোনাই বলেন, ঈদে ঘরমুখো এবং ঢাকা ফেরত মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকারের প্রচেষ্টাকে আরও নিবিড় করতে হবে। ঢাকায় এবং দেশের সর্বত্র নিরাপত্তায় মনোযোগী হতে হবে। যারা কুরবানি দিচ্ছেন তাদের গরিব এবং কুরবানি দিতে না পারা আত্মীয় ও প্রতিবেশিদের প্রতি বিশেষ নজর রাখতে হবে। ঈদ একটি ইবাদত। এই ইবাদতের দিনে কোন গুনাহের কাজ যাতে না হয় সেদিকে লক্ষ রাখতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর দেশের আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবাই ঈদ উদযাপনে ব্যস্ত কিন্তু আপনারা মানুষের নিরাপত্তা রক্ষায় কাজ করছেন। আপনাদের এই পরিশ্রমের প্রতি জাতির শ্রদ্ধা রইলো। আল্লাহ সকলের কুরবানি কবুল করুন। সকলকে নিরাপদে রাখুন এই প্রত্যাশা করছি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ