শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

দৌলতদিয়া ঘাটে বাস দুর্ঘটনায় জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই শোক ও সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই হৃদয়বিদারক দুর্ঘটনায় হতাহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। আমরা মহান আল্লাহর দরবারে নিহতদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি।

তারা আরও বলেন, এ ধরনের দুর্ঘটনা আমাদের জন্য একটি কঠোর সতর্কবার্তা। নৌপথ ও ফেরি ব্যবস্থাপনায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা বৃদ্ধি করা এবং নিয়ম-কানুন কঠোরভাবে বাস্তবায়ন করা অত্যন্ত জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়।
নেতৃদ্বয় আবারও নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ