মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

আস্তে আস্তে সেরে উঠছেন মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি নেতা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আস্তে আস্তে কথাও বলতে পারছেন এই প্রবীণ রাজনীতিক। তার পূর্ণ সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব তথ্য জানিয়েছেন। 

ডা. জাহিদ হোসেন জানান, তিনি সিঙ্গাপুরে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ‘আমি চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, বিভিন্ন প্যারামিটারগুলো এখন পজিটিভ সাইন দিচ্ছে। আলহামদুলিল্লাহ, ওনার অবস্থা উন্নতির দিকে। তবে ব্রেনের চিকিৎসার বিষয়টি একটু সময়সাপেক্ষ।’

গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তার পাশে সার্বক্ষণিক রয়েছেন সহধর্মিণী আফরোজা আব্বাস ও ছেলে ইয়াসীর আব্বাস।
এদিকে সিঙ্গাপুরে অবস্থানরত মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, সোমবার সকালে তার শারীরিক অগ্রগতির খবর জানিয়েছেন। 

তিনি বলেন, সকাল ১০টার দিকে চিকিৎসকরা মির্জা আব্বাসকে বিছানা থেকে নামিয়ে চেয়ারে বসিয়েছেন।। তিনি এখন ধীরে ধীরে কথা বলতে পারছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ