শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদে বিভিন্ন দুর্ঘটনায় হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঈদের দিন দেশের নানা প্রান্তে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৩ জনের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। 

রোববার (২২ মার্চ) সকালে এক বিবৃতিতে তিনি বলেন, কুমিল্লার পদুয়াবাজার রেলগেটে যে দুর্ঘটনা ঘটেছে তাতে কেবলই লাইনম্যানের ওপরে দায় চাপানোর সুযোগ নাই। এখানে ব্যবস্থাপনাগত সমস্যা খতিয়ে দেখতে হবে। রেলের অব্যবস্থাপনার কারণে ঈদের ছুটিতে বাড়িতে ফেরা নাগরিকদের জীবনহানির এই মর্মান্তিক ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সকলকে সতর্কতার সাথে চলাচল করার অনুরোধ করছে, ঝুঁকি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। যারা নিহত হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছে, পরিবারবর্গের সাথে সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ