মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, দারিদ্র্য বিমোচনে ইসলামের নীতি-ই শ্রেষ্ঠ ও বাস্তবসম্মত। ঈদ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা ও ভ্রাতৃত্বের উৎসব। কিন্তু সমাজে দারিদ্র্যতা থাকলে এই আনন্দ সবার মাঝে সমানভাবে পৌঁছায় না। তাই ইসলামের সুমহান নীতি-আদর্শ বাস্তবায়িত হলে দারিদ্র্য বিমোচন হবে। ঈদের প্রকৃত সৌন্দর্য ও আনন্দ তখনই পূর্ণ হয়, যখন সমাজের প্রতিটি মানুষ ধনী-গরিব নির্বিশেষে সমানভাবে আনন্দ ভাগাভাগি করতে পারে। তাই ঈদ আমাদের শুধু উৎসব নয়, বরং দারিদ্র্য বিমোচনের একটি শক্তিশালী মাধ্যম হিসেবেও কাজ করে। এটাই ঈদের মূল শিক্ষা।

আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাইর আহবানে ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথচারী ভাই ও বোনদের মাঝে খাবার বিতরণ করে সেই আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিচ্ছি।

শনিবার (২১ মার্চ) ১০ টায় রাজধানী উত্তরের মিরপুর-১ গোল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সমাজকল্যাণ বিভাগের উদ্যোগে সুবিধা বঞ্চিত পথবাসীদের মাঝে খাবার নিতরণকালে তিনি এসব কথা বলেন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, নগর উত্তরের সহ সভাপতি মাওলানা নুরুল ইসলাম নাঈম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মুফতী মোঃ মাছউদুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব আলাউদ্দিন, মুহাম্মদ নাজমুল হাসান,  আলহাজ্ব সেলিম গাজী, আলহাজ্ব আব্দুর রব দেওয়ান, কাউসার আহমদ, জাকির হোসেন, আসাদুজ্জামান প্রমুখ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ