ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথেষ্ট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন নীলফামারী-১ আসনের বিএনপি-জমিয়ত জোট মনোনীত প্রার্থী ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ২টার দিকে দুপুরে নির্বাচনী এলাকার ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ভোটকেন্দ্রগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে তার প্রতিক্রিয়া জানতে চাইলে মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, আজ বহুল কাঙ্ক্ষিত নির্বাচনের দিন। যথেষ্ট উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পর্যন্ত আমি যে কয়টি কেন্দ্রে ভোটের কার্যক্রম পরিদর্শন করেছি, এর মধ্যে কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণ প্রক্রিয়া অপ্রত্যাশিতভাবে বিলম্ব হতে দেখেছি। তৎক্ষণাত আমি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি, এমন বিলম্ব হওয়া ভোট কাস্টিংয়ের à