শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

দয়া করে ইসলামের নামে ধোঁকা দেবেন না, জামায়াতকে সালাহউদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি, জামায়াতের অনেক নেতা ও তাদের প্রার্থীরা বলেন, এবার নাকি তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, তাহলে আগে যারা মারা গেছে তাদের অবস্থা কী হবে? আমাদের সম্মানিত মুরব্বি হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, “জামায়াতে ভোট দেওয়া হারাম”। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি, মওদুদির ইসলামে বিশ্বাস করি না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মহেশখালীতে কক্সবাজার-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াতের উদ্দেশে তিনি বলেন, চরমোনাই পীরের ভাষায় বলি, আপনারা যদি শরিয়াহ আইন না চান, নামের সঙ্গে ইসলাম শব্দ বাদ দেন। কোনো দলের নামের সঙ্গে ইসলামি দল থাকলে সেটা ইসলামি দল হয়ে যায় না। আমাদের এখানে অনেক নুরুল ইসলাম আছে। ইসলামের নামে ধোà