শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে

‘হাতপাখা বিজয়ী হলে সকল দল-মত ও ধর্মের মানুষ নিরাপদ থাকবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেক দল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতিককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হবে না। সকল দল-মত ও সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দুর্নীতি দুর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, বিদেশিদের তাঁবেদারি থেকে মুক্ত হবে দেশ।

শনিবার (৭ ফেব্রুয়ারি'২৬) পটুয়াখালী জেলার ৪টি আসনে হাতপাখার ৬টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চরমোনাই উপর্যুক্ত মন্তব্য করেন।

পীর সাহেব চরমোনাই তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয় তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না। 

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা পুরোনো আইন ও নিয়মের বিরুদ্ধেই সংগ্রাম করেছিলো। পুরোনো নিয়ম ও আইন বিগত ৫৪ বছরে আমাদের দেশকে কোথায় নিয়েছে তা সবাই জানে। আগামী নির্বাচন জাতির ভাগ্য নির্ধারণ করবে। আগামী নির্বাচনের পরেও যদি আগের আইনে ও নিয়মে দেশ চলে তাহলে তারুণ্যের রক্ত বৃথা হয়ে যাবে। 

তাই দেশের একমাত্র দল হিসেবে আমরাই পুরোনো আইন ও নিয়ম বদলে ইসলামী আইন প্রতিষ্ঠার কথা বলেছি। সেই হিসেবে আমার তরুণ ও নতুন ভোটারদেরকে বলবো, তোমাদের প্রথম ভোট ইসলামের পক্ষে হোক। দেশ-জাতি ও মানবতার পক্ষে হোক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, পটুয়াখালীর মাটিতে ইসলামের শেকড় গভীরভাবে প্রথিত। এবারের নির্বাচনে তার প্রতিফলন দেখাতে হবে। 

শনিবার পীর সাহেব চরমোনাই সকাল ১১টায় পটুয়াখালী-০১ আসনে শহীদ আলাউদ্দিন শিশু পার্কে, দুপুর সারে ১২টায় পটুয়াখালী-০২ আসনে বাউফল পাবলিক মাঠে, দুপুর ২টায় পটুয়াখালী-০৩ আসনের দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে, 

বিকাল ৩টায় গলাচিপা হাইস্কুল মাঠে, পটুয়াখালী-০৪ আসনের রাঙ্গাবালি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এবং কলাপাড়া প্রেসক্লাব মাঠে সন্ধ্যা ৭টায় বক্তব্য রাখেন। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ, বিশিষ্ট ইসলামিক স্কলার মুফতী হাবিবুর রহমান মিছবাহ, কেন্দ্রীয় শুরা সদস্য মামুনুর রশীদ ইউসুফী, পটুয়াখালী জেলা সভাপতি সেলিম মিয়া, সেক্রেটারি আব্দুল হাকিম, পটুয়াখালী-০১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল হাসান বোখারী ফিরোজ আলম, পটুয়াখালী-০২ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী আব্দুল মালেক আনোয়ারী, পটুয়াখালী-০৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী আবুবকর সিদ্দিক এবং পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, ছাত্রনেতা খায়রুল আহসান মারজান, হোসাইন ইবনে সরোয়ার।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ