ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে আশা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো। উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তাদের মাধ্যমে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং একবার নয় ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমার সোনার বাংলাদেশ। আমার দেশের শ্রমিক, জেলে, তাতী, কামাড়, কুমাড়ের কষ্টার্জিত অর্থ ও প্রবাসীরা বিদেশ থেকে কষ্টার্জিত রেমিট্যান্স অর্জন করে দেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু যারাই ৫৪ বছর ধরে ক্ষমতায় এসেছে তারাই দেশের টাকা বিদেশে পাচার করেছে। সুতর