মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

এনসিপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে গেলেন খেলাফত মজলিস প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজবাড়ী-২ আসনে ১১ দলীয় জো‌টের এনসিপির প্রার্থী জা‌মিল হিজাযী‌কে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন খেলাফত মজলিস প্রার্থী কাজী মিনহাজুল আলম।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে কাজী মিনহাজুল আলম বলেন, নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী ২০ জানুয়ারি ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। পারিপার্শ্বিক পরিস্থিতি ও নিজের অসুস্থতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি। রাজবাড়ী-২ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা কর‌ছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী জামিল হিজাযী। তিনি জো‌টের প্রার্থী ফ‌লে তা‌কে সমর্থন জানিয়ে এবং সেইসঙ্গে নিজেকে নির্বাচন থেকে প্রত্যাহার করে নিচ্ছি।

সংবাদ সম্মেলনে পাংশা উপজেলা জামায়াতে ইসলামীর আমির সুলতান মাহমুদ, খেলাফত মজলিস রাজবাড়ীর সাধারণ সম্পাদক মাওলানা আবু সাঈদ, বালিয়াকান্দি উপজেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক শাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ