শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এই সরকার হজের বিমান ভাড়া কমিয়েছে: ধর্মমন্ত্রী পাকিস্তানে মাওলানা ফজলুর রহমানের সঙ্গে কী হচ্ছে? নেত্রকোনায় ছয় দিনের ইসলামি বইমেলা শুরু ৭ ডিসেম্বর বাংলাদেশ দখলের হুমকি পাগলের প্রলাপ: গাজী আতাউর রহমান সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের

ভালো নেতা ও নীতি ছাড়া জাতির মুক্তি নাই: পীর সাহেব চরমোনাই 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, স্বাধীনতার ৫৪ বছরে দেশে অনেক রাজনৈতিক উত্থান-পতন দেখেছি। অনেকবার মানুষ আন্দোলন করেছে, রক্ত দিয়েছে। কিন্তু কাঙ্ক্ষিত মুক্তি আসে নাই। মানুষের মুক্তির জন্য ভালো নেতা চাই, ভালো নীতি চাই; তাছাড়া মানুষের মুক্তি নাই। তাই আগামী নির্বাচনে পৃথিবীর শ্রেষ্ঠ নীতি ইসলামের পক্ষে থাকতে হাতপাখা প্রতিকে ভোট দিন; কারণ হাতপাখা সারা দেশেই সৎ, যোগ্য, মানুষের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তিদেরকে মনোনয়ন দিয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লা-৯ আসনে আলহাজ্ব সেলিম মাহমুদ ও বি বাড়িয়া-৫ আসনে নজরুল ইসলাম নজুর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় উপর্যুক্ত মন্তব্য করেন।
পীর সাহেব চরমোনাই বলেন, যে পুরোনো আইন ও বন্দোবস্ত বদলের জন্য এতো রক্ত-ঘাম ও জীবন উৎসর্গিত হলো সেই নীতিতে দেশ আবারো চলবে; তা হতে পারে না।