সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যের প্রার্থী শায়খুল হাদীস মুফতি আবুল হাসানের সমর্থনে সোমবার (২ ফেব্রুয়ারি) জকিগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর মাছুম বাজারে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। দলমত নির্বিশেষে হাজার হাজার মানুষ এই পথসভায় অংশ নেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে দেওয়াল ঘড়ির প্রার্থী মুফতি আবুল হাসান তাঁর বক্তব্যে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সংসদীয় এলাকা গড়ার প্রতিশ্রুতি দেন।
মুফতি আবুল হাসান বলেন, ‘আমি নির্বাচিত হলে কোনো নির্দিষ্ট দলের এমপি হব না, কানাইঘাট-জকিগঞ্জের প্রতিটি মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করব।’
তিনি আরও বলেন, ‘কানাইঘাট-জকিগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হামলা, মামলা বা জুলুম করার সংস্কৃতি চিরতরে বন্ধ করা হবে। যে দলই করেন না কেন, যৌক্তিক দাবি এবং সমালোচনা