মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

ইলিয়াসপত্নীর বিপরীতে লড়বেন খেলাফত মজলিসের মুনতাসির আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামীসহ ১০ দলের আসন সমঝোতায় খেলাফত মজলিসের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনটি পেয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী আলোচিত গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। ফলে এখানে লুনার সঙ্গে জোটপ্রার্থী মুনতাসির আলীর মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।

এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন অধ্যাপক আব্দুল। তবে জোটের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। 

আসন ছাড় পাওয়ার প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর আগে অধ্যাপক আব্দুল হান্নান দুইবার এবং মোহাম্মদ মুনতাসির আলী একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাফল্য পাননি। তবে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত এই আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে—এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো ছিল। এর মধ্যেই জোটের প্রার্থী হলেন ছাত্র মজলিসের সাবেক সভাপতি মুনতাসির আলী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ