মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইসলামী আন্দোলন ও জামায়াত মাঠে নামছে বছরের শুরুতেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসছে নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহেই রাজধানীতে বড় ধরনের মহাসমাবেশের ঘোষণা দিয়েছে দেশের দুই প্রভাবশালী ইসলামী দল—বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এসব সমাবেশ থেকে দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে চায় দল দুটি।

দলীয় সূত্র জানায়, সমাবেশ সফল করতে ইতোমধ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সাংগঠনিক ও লজিস্টিক বিষয়ে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শীর্ষ নেতারা জানান, সমাবেশ থেকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোরালো দাবি জানানো হবে।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, সমাবেশের অনুমতি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। জনভোগান্তি কমাতে ছুটির দিন বা বিশেষ সময় বিবেচনায় রাখা হতে পারে।