বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস বোর্ড বিলুপ্তির পর ৪৫৬ মাদরাসার অনুদান বাতিল করল উত্তরাখণ্ড সরকার ভিসার মেয়াদ শেষেও সৌদিতে থাকলে ৫০ হাজার রিয়াল জরিমানা, ৬ মাস কারাদণ্ড মাওলানা ফজলুর রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

নতুন সভাপতি পেল জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন দেশের বিশিষ্ট আলেমে দীন ও ফকীহ মুফতি মিজানুর রহমান সাঈদ।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাইয়ে চলমান অগ্রহায়ণের মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম নতুন সভাপতির নাম ঘোষণা করেন।

জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি ছিলেন মাওলানা নুরুল হুদা ফয়েজী। তিনি গত ১১ নভেম্বর ইন্তেকাল করলে পদটি শূন্য হয়। সেই পদে কে আসছেন এটা নিয়ে নানা গুঞ্জন ছিল। অবশেষে মাওলানা মিজানুর রহমান সাঈদকে বেছে নিলেন পীর সাহেব চরমোনাই। এই সংগঠনের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন তরুণ আলেম মুফতি রেজাউল কারীম আবরার।

মুফতি মিজানুর রহমান সাঈদ জামিয়া দীর্ঘদিন ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরার শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার প্রতিষ্ঠা করেন। তিনি আল-মাদরাসাতুল আরাবিয়া বাইতুস সালাম, উত্তরা, ঢাকার শাইখুল হাদিস ছাড়াও বিভিন্ন দীনি শিক্ষাপ্রতিষ্ঠান এবং সংগঠনের সঙ্গে সম্পৃক্ত।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ