বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

জকিগঞ্জে খেলাফত মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খেলাফত মজলিস সিলেটের জকিগঞ্জ উপজেলা ও পৌর শাখার যৌথ  উদ্যোগে রোববার (২৩ নভেম্বর) এক ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল মুছাব্বিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন তাপাদারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার উপদেষ্টা ও সিলেট-৫ আসন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি আবুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মখলিসুর রহমান, জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন। বক্তব্য রাখেন খেলাফত মজলিস, ছাত্র মজলিস, যুব মজলিস ও শ্রমিক মজলিসের উপজেলা শাখার নেতৃবৃন্দ।

জকিগঞ্জ ডাকবাংলায় প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে ৮১টি ইউনিয়ন ওয়ার্ড এবং ১৯টি পৌরসভা ওয়ার্ডের দায়িত্বশীল প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এবং উল্লেখযোগ্য প্রতিনিধি বক্তব্য রাখেন।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুফতি আবুল হাসানকে সিলেট -৫ (জকিগঞ্জ কানাইঘাট) আসনে বিপুল ভোটে দেওয়াল ঘড়ি মার্কায় জয়যুক্ত করার আহ্বান জানান।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ