বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
জমিয়তে উলামায়ে হিন্দের আইনি লড়াই, খালাস পেলেন ৬ মুসলিম যুবক দৈনন্দিন জীবনে নবীজির (সা.) সুন্নাহ আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, বেড়েছে অনুপস্থিতির সংখ্যা মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯

আমরা ক্ষমতায় গেলে নারীদের ঘরে আটকে রাখব না: জামায়াত প্রার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের ঘরে আটকে রাখবে না, বরং কর্মক্ষেত্র তৈরি করে দেবে বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনে দলটির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. আব্দুল মান্নান।

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর সদরঘাটে কোতায়ালী থানা জামায়াতের উদ্যোগে ঢাকা-৬ আসনের নারীদের সঙ্গে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুল মান্নান বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্রীয়ভাবে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। নারী ও শিশু নির্যাতন রোধে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধির জন্য মোটিভেশনাল প্রশিক্ষণ দেওয়া হবে, যেখানে নারী ও শিশু নির্যাতন আইন সম্পর্কে সবার জ্ঞান বাড়বে। আইন সম্পর্কে জানলে কেউ অপরাধ করতে সাহস পাবে না। ফলে অপরাধের প্রবণতা কমে যাবে। নারীদের ঘরে বন্দি করে রাখা ইসলামের নীতি নয়, জামায়াতের নীতিও নয়।

জামায়াত নেতা বলেন, নতুন বাংলাদেশ গড়তে জামায়াতের নেতৃত্বে নারী-পুরুষ সকলে অংশগ্রহণের সুযোগ পাবে। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে এ দেশের নারীদের রক্ত-ঘাম রয়েছে। নারীদের অবদান অনস্বীকার্য। তাই নারী সমাজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীদের ঘরে আটকে রাখা নয়; বরং জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা হবে এবং তাদের জন্য নিরাপদ কর্মক্ষেত্র তৈরি করা হবে।

ঢাকা-৬ আসনকে একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে ড. মান্নান বলেন, আগামীতে জনগণ তাকে নির্বাচিত করলে তিনি এ এলাকাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকা উপহার দেবেন। জনভোগান্তি দূর করতে নিরবিচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে। শিক্ষা ও স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিশুদের মেধা বিকাশে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সুযোগ বাড়ানো হবে। যুব সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও শরীরচর্চার জন্য রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে। বুড়িগঙ্গাকে দখল ও দূষণমুক্ত করে ঢাকাবাসীর জন্য একটি বাসযোগ্য নিরাপদ নগরী গড়ে তোলা হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ