ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, বিএনপির আমলে তিনবার এবং আওয়ামী লীগের আমলেও একাধিকবার দুর্নীতিতে প্রথম হয়েছিল বাংলাদেশ।
বুধবার বিকেলে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে প্রধান অতিথি হিসেবে দলটির সদর উপজেলা শাখা আয়োজিত এক গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
চরমোনাই পীর বলেন, দুর্নীতি ও অবিচারের সংস্কৃতি এখন জাতীয় জীবনের অংশে পরিণত হয়েছে। এই দেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের ভিত্তিতে। কিন্তু স্বাধীনতার এত বছর পরও কোনো সরকারই সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। বরং দেশটি বহুবার বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রের তালিকায় শীর্ষে অà