বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত হারামাইনে এ সপ্তাহে খুতবা দেবেন শায়খ মাহের ও শায়খ হুসাইন বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ?

দলীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের বাইরে বক্তব্য না দেওয়ার আহ্বান জমিয়তের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের খাস কমিটির সদস্যরা বলেছেন, দলের সব পর্যায়ের দায়িত্বশীলগণকে যেকোনো বিষয়ে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বক্তব্য দিতে হবে এবং দলীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তের বাইরে আপত্তিকর বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে।

গত সোমবার (১ সেপ্টেম্বর) সকালে আরজাবাদ মাদরাসায় অনুষ্ঠিত দলের খাস কমিটির বৈঠকে এ প্রসঙ্গে আলোচনা এলে সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল-হাবীব সাম্প্রতিক সময়ে দেওয়া তার কিছু বক্তব্যের ব্যাখ্যা দেন এবং আগামীতে এসব বিষয়ে আরও অধিক সতর্ক থাকার প্রতিশ্রুতি দেন।

এক পর্যায়ে যুগ্মমহাসচিব মুফতী মনীর হোসাইন কাসেমীর সাথে একই বিষয়ে কথা বলার জন্য সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে দায়িত্ব প্রদান করা হয়। পরবর্তী সময়ে ২ সেপ্টেম্বর তারা মুফতী মনীর হোসাইন কাসেমীর সাথে দলীয় কার্যালয়ে বসে এ বিষয়ে কথা বলেন। তিনিও উপস্থিত নেতৃবৃন্দের নিকট অতীতের দেওয়া কিছু বক্তব্যের ব্যাখ্যা প্রদানসহ আগামীতে সতর্ক ও সংযত থাকার প্রতিশ্রুতি দেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ