মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮


ঈমানে আঘাত করার অধিকার সরকারকে দেওয়া হয়নি: জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়ত নেতৃবৃন্দ অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, আপনাদেরকে দেশের অস্থিতিশীল পরিবেশ ঠিক করে নির্বাচন পরিচালনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। কারো ঈমানের উপর আঘাত করার অনুমতি দেওয়া হয়নি। অতি দ্রুতসময়ে মধ্যে  টাকার মধ্যে মসজিদের পরিবর্তে যে মন্দির স্হাপন করা হয়েছে তা বাতিল করতে হবে‌। অন্যথায় দেশের পরিবেশ নষ্ট হলে আপনাদেরই তার দায় বহন করতে হবে।

আজ বুধবার (৪ জুন) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আড়াইহাজার উপজেলা শাখার উদ্যোগে আড়াইহাজারস্থ সুন্দর আলী বাড়ি জামে মসজিদে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা জমিয়তের সভাপতি আলহাজ্ব মাওলানা মাসরুর আহমদ ভুঁইয়া। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার গিয়াসুদ্দিন। 

এসময় উপজেলা সভাপতি মাওলানা মাসরুর আহমদ জমিয়তের দাওয়াত উপজেলার সকল পাড়া মহল্লায় পৌছানোর আহবান জানিয়ে বলেন, আগামী দিনের কর্ম পরিকল্পনা যেন বেগবান হয় সেজন্য জমিয়তের প্রতিটি কর্মীকে জান মালের কোরবানি দিতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ