মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

শাপলা হত্যাকাণ্ডের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে : জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সা'দী বলেছেন, মানবরচিত সকল নেজাম হটিয়ে আল্লাহর জমিনে আল্লাহর নেজাম প্রতিষ্ঠার যে মূলমন্ত্র হযরত শাহ ওয়ালীউল্লাহ মুহাদ্দিসে দেহলবী রহ.দিয়ে গেছেন, সেটার তাৎপর্য ও গভীরতা অনুধাবন করে জমিয়তের সর্বস্তরের নেতাকর্মীদেরকে ইসলামী রাজনীতির মাঠে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং সংগঠনকে সাংগঠনিক নিয়মে ঢেলে সাজাতে হবে। 


আজ সোমবার (৫ মে) ময়মনসিংহ জেলাধীন ত্রিশাল উপজেলা জমিয়তের কর্মী সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। 

 প্রধান বক্তার বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী উপস্থিত নেতাকর্মীদেরকে প্রয়োজনীয় সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করে বলেছেন, আজ রক্তাক্ত ৫ই মে। ২০১৩ সালের এই দিনে পতিত স্বৈরাচার সরকার ঢাকার শাপলা চত্বরে ঈমানী দাবীদাওয়া নিয়ে জড়ো হওয়া ধর্মপ্রাণ মুসলিম জনতার ওপর রাতের আঁধারে নির্বিচারে গুলি চালায়। শাহাদাত বরণ করেন সেদিন অনেক মানুষ। লোমহর্ষক এই হত্যাযজ্ঞ আমাদেরকে এখনো কাঁদায়। অন্তর্বর্তী সরকারকে শাপলা টৃরাজেডিসহ সকল হত্যাকাণ্ডের আসামীদের সমুচিত বিচার নিশ্চিত করতে হবে।

জমিয়ত মহাসচিব তার বক্তব্যে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর ওপর অতর্কিত হামলার নিন্দা জানিয়ে প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন।

ত্রিশাল উপজলার শহীদ নজরুল ইসলাম অডিটোরিয়ামে  উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা রূহুল আমীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত এই সম্মেলনে আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সদস্য মাওলানা আব্দুল্লাহ আল-বাক্বী, করেন উপজেলা জমিয়তের যুগ্মসাধারণ সম্পাদক মাওলানা তালহা ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহিউদ্দীন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ