মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে: আতাউল্লাহ আমীন 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণ উদ্যোগে শাপলা চত্বরে শহীদদের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। আজ দুপুর ৩টায় পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে এই অনুষ্ঠান হয়।

শাখা সভাপতি মাওলানা সানাউল্লাহ আমিনীর সভাপতিত্বে ও শাখা সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।  

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আতাউল্লাহ আমীন বলেন, শাপলা গণহত্যার বিচার নিশ্চিতে দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিশন গঠন করতে হবে। স্বৈরাচারী হাসিনা সরকারের দমবন্ধ করা দেশে সঠিক তদন্তের কোন পরিবেশ ছিল না। বিগত ফ্যাসিস্ট খুনি সরকার এই গণহত্যা ধামাচাপা দিতে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করেছিল। তাই এই গণহত্যার সঠিক তদন্ত ও বিচার নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্রকে কাফফারা আদায় করার আহ্বান করছি। পাশাপাশি শাপলার শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে। 

এ সময়ে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা ইমদাদ আশরাফ, সহসাধারণ সম্পাদক মাওলানা কাজী সালেহ উদ্দিন, মাওলানা ইমদাদ বিন ছায়েনুদ্দীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি হাফেজ শামসুল আলম, নির্বাহী সদস্য মাওলানা আমীর আহমাদ, যুব মজলিস ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলা সদস্য সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ