মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

‘জুলাই অভ্যুত্থানের সেনানীদের ভীত-সন্ত্রস্ত করার হীন অপচেষ্টা রুখে দিতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান সোমবার (৫ মে) এক বিবৃতিতে জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী হাসনাত আব্দুল্লাহর ওপরে হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, স্বৈরাচার উৎখাতের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা অংশ নিয়েছেন তাদের ওপরে পতিত ফ্যাসিবাদের অবশিষ্টাংশ হামলা করে ভীত-সন্ত্রস্ত করতে চায়, ক্ষমতা হারানোর প্রতিশোধ নিতে চায়। সেজন্য এই হামলার সাথে জড়িতদের যে কোন মূল্যে আইনের আওতায় আনতে হবে এবং ফ্যাসিবাদের বিচার ত্বরান্বিত করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল না। বরং মাফিয়াদের মতো হিংস্র ও প্রতিহিংসাপরায়ণ। ফলে বিগত পনের বছরের অজস্র পাপ, খুন, গুম ও গণহত্যা নিয়ে তাদের কোন ধরণের অনুশোচনা নাই বরং যারা তাদেরকে অপকর্ম ও পাপাচার রুখে দিয়েছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রতিশোধপরায়ণ হচ্ছে। তারই অংশ হিসেবে হাসনাত আব্দুল্লাহর ওপরে হামলা করা হয়েছে। এটা হতে দেয়া যাবে না। সেজন্য  আওয়ামী লীগের গুটিকয়েক কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করলেই হবে না বরং পাড়ায়-মহল্লায় যারা যারা অত্যাচার-নিপীড়ন ও চাঁদাবাজির সাথে জড়িত ছিল তাদের সবাইকে কার্যকরভাবে আইনের আওতায় আনতে হবে। পতিত ফ্যাসিবাদের হয়ে অপকর্ম করতো এমন কাউকে ছাড় দেয়া যাবে না।

ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, পটুয়াখালীতে এক শহীদের কন্যাকে ধর্ষণ করা ছাড়াও বিভিন্ন যায়গায় জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া এবং আত্মত্যাগ করা ব্যক্তি ও পরিবারের ওপরে হামলার খবর পাওয়া গেছে। সেগুলো বিচ্ছিন্ন  কোন ঘটনা না বরং এগুলো আওয়ামী লীগের পরিকল্পিত প্রতিহিংসা চরিতার্থের অংশ। তাই অবিলম্বে জুলাই গণঅভ্যুত্থানে সংশ্লিষ্টদের নিরাপত্তা জোরদার করতে হবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, পতিত ফ্যাসিবাদের মূলহোতা শেখ হাসিনাকে বিচারের আওতায় এনে শাস্তি বাস্তবায়ন করা গেলেই এদের দমন করা সহজ হবে। তাই গণহত্যার বিচারিক কার্যক্রমকে ত্বরান্তিত করুন। এবং যারা আওয়ামী লীগের ব্যাপারে রিকনসিলিয়েশনের কথা বলেন তাদের এখান থেকে শিক্ষা নেয়া উচিৎ। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে অনুতাপ ও অনুশোচনা আসার আগে এই ধরণের আলাপ থেকে বিরত থাকার অনুরোধ করেন ইসলামী আন্দোলনের যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ