মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

দুর্নীতি ও লুটপাটকারীদের বঙ্গোপসাগরে ফেলতে হবে: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বাংলাদেশে কোনো অন্যায়, চাঁদাবাজ ও দুর্নীতিবাজের স্থান হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। দুর্নীতিবাজদের বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। 

শনিবার (৩ মে) বিকেলে শহরের চৌরাস্তা এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখা আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

বিএনপিকে উদ্দেশ্য করে পীর সাহেব চরমোনাই বলেন, যারা আজ নির্বাচন চাচ্ছেন, আমি তাদের প্রশ্ন করেছিলাম নির্বাচনের পর ক্ষমতায় গিয়ে কী করবেন আপনারা? যারা নিজেদের দলীয় লোক, নেতাকর্মী, সমর্থকদের নিয়ন্ত্রণ করতে পারছেন না, তারা রাষ্ট্র চালাবেন কীভাবে? আগে নিজেকে গোছান, তারপর নির্বাচনের কথা বলুন।

মুফতি রেজাউল করীম বলেন, গত ৫ আগস্টের অভ্যুত্থানের সময় আমরা দেখেছি দেশে অশান্তি তৈরি হয়েছে, মায়ের কান্না থামেনি, রাজপথ হয়েছে রক্তাক্ত। হাজার হাজার মানুষ আহত, কেউ দৃষ্টিশক্তি হারিয়েছে, কেউ হয়েছেন পঙ্গু। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গসংগঠনগুলো দেশের নিরাপত্তা এবং সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তায় দায়িত্ব পালন করেছে। কারণ আমরা বুঝেছিলাম ভারতের মতো দেশ এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংখ্যালঘু ইস্যু সামনে এনে বাংলাদেশে অশান্তি ছড়াতে চায়। আমরা সেই ষড়যন্ত্র ঠেকাতে পেরেছি।

দেশের চলমান দুর্নীতি নিয়েও কঠোর সমালোচনা করে মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, রক্ত শুকায়নি, মায়ের কান্না থামেনি, অথচ তখনই এক শ্রেণির নরপশু চাঁদাবাজিতে, টেন্ডারবাজিতে লিপ্ত হয়েছে। ঘাট দখল, স্টেশন দখল সব জায়গায় দুর্নীতি আর লুটপাট চলছে। এদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। বাংলাদেশকে এসব দুর্নীতিবাজদের কবল থেকে মুক্ত করতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলা শাখার সভাপতি অধ্যাপক মুহা. আনছার উদ্দিন। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় সিনিয়র নেতারা বক্তব্য দেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ