মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

‘জাতি একজন ইলমি, আমলি ও আধ্যাত্মিক রাহবার হারালো’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, বিদগ্ধ আরবি সাহিত্যিক, কওমি শিক্ষাব্যবস্থার যুগান্তকারী সংস্কারক আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।

আল্লামা সুলতান যওক নদভীর ইন্তেকালের সংবাদে শোক প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেছেন, আল্লামা সুলতান যওক নদভী ছিলেন আমাদের ইলমি রাহবার। কওমি শিক্ষাব্যবস্থা সংস্কারে তার যুগান্তকারী চিন্তা ও পদক্ষেপ জাতিকে এক উচ্চমাত্রায় নিয়ে গিয়েছে। একজন বাঙালি হয়েও আরবি ভাষা ও সাহিত্যে তার পারদর্শিতা আরবি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। তিনি জগৎবিখ্যাত দার্শনিক ও সাহিত্যিক সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহর একজন একনিষ্ট ও সার্থক অনুসারী ছিলেন। তার ইন্তেকালে জাতি একজন ইলমি, আমলি ও আধ্যাত্মিক রাহবার হারালো। 

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির স্মৃতিচারণ করে বলেন, আমার আব্বাজান শাইখ সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম রাহিমাহুল্লাহর সাথে তাঁর ঘনিষ্ট সম্পর্ক ছিলো। সেই সূত্র ধরে আমি ও আমার ভাইদেরকে তিনি স্নেহ ও মমতায় দিকনির্দেশনা দিতেন। পরম মমতায় আগলে রাখতেন। তার মৃত্যুতে আমি ও আমার পরিবারও একজন দরদি অভিভাবক হারালাম। পীর সাহেব চরমোনাই মরহুম সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহর শোকাহত আত্মীয়-স্বজন ও অনুসারীদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেছেন।

আল্লামা সুলতান যওক নদভী রাহিমাহুল্লাহর জানাজায় অংশ নিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। প্রতিনিধি দলে রয়েছেন দলের সহকারী মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, চট্রগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্জ জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর বেলাল নুর আজিজ, কেন্দ্রীয় দায়িত্বশীল আলহাজ্ব আল মুহাম্মাদ ইকবাল, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমেদ মানসুর, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল বশর আজিজিসহ চট্রগ্রাম মহানগর, জেলার নেতৃবৃন্দ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ