মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির চাঁদপুর জেলা কমিটি গঠন তুরস্কের ইবন হালদুন বিশ্ববিদ্যালয় পরিদর্শনে আজহারী কঠোর পর্দা মেনেও সেরা বিজ্ঞানীর তালিকায় সৌদি অধ্যাপক নাজলা রাদ্দাদি আল-হাইআতুল উলয়ায় চাকরি, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত ৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’ 

আল্লামা সুলতান যওক নদভী’র ইন্তেকালে জমিয়তের গভীর শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল মাআরিফের প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা সুলতান যওক নদভী (রহ.)-এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

আজ শনিবার (৩ মে) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী ও প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী গভীর শোক ও সমবেদনা জানান।

নেতৃবৃন্দ বলেন, আল্লামা সুলতান যওক নদভী (রহ.) বাংলাদেশের দ্বীনি শিক্ষাঙ্গনে আরবি ভাষা ও সাহিত্যের এক নিবেদিতপ্রাণ সাধক ছিলেন। তাঁর কর্মপ্রবাহ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও ছড়িয়ে পড়েছিল। তিনি বিভিন্ন আন্তর্জাতিক সভা-সেমিনারে অংশ নিয়ে বাংলাদেশের আলেম সমাজের প্রতিনিধিত্ব করেছেন। তাঁর শিক্ষকতা জীবনে হাজার হাজার যোগ্য আলেম তৈরি হয়েছে, যা দেশের ইসলামি শিক্ষার অগ্রযাত্রায় অবিস্মরণীয় ভূমিকা রেখেছে।

তাঁর ইন্তেকালে জমিয়তের নেতৃবৃন্দ বলেন, “তাঁকে হারিয়ে আমরা এক অভিভাবককে হারালাম। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়।”

তারা মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম কামনা করেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ