বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তায়েফের গভর্নরকে হারামাইনের ধর্মবিষয়ক দপ্তরের সংবর্ধনা জাতীয় যুব কনভেনশনের প্রস্তুতি নিয়ে ইসলামী যুব আন্দোলনের জরুরি সভা ১০ কোটি টাকার সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, দুদকের অভিযান ডিআইজি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হিন্দু মেয়ের চিকিৎসায় মসজিদে সহায়তার আবেদন, উঠল ৬ কোটি ৩৩ লাখ রুপি বাবরের অর্থায়নে ওমরাহয় গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী গণমানুষের কষ্ট লাঘব না হলে রাজপথে নামতে বাধ্য হব: পীর সাহেব চরমোনাই আদানির বিদ্যুৎ প্রকল্পের বলি ১৪০০ মুসলিম পরিবার! প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার ভাবনা’ সেমিনার  গাজীপুরে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

জয়দেবপুরে রেলওয়ের জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে সিটি করপোরেশন ও রেলওয়ে কর্তৃপক্ষ এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। 

অভিযানে নেতৃত্ব দিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব ও আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ আল মামুন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিয়া তাসনিম।

জানতে চাইলে গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন বলেন, একটি পরিচ্ছন্ন, দখলমুক্ত এবং বাসযোগ্য শহর গড়ে তুলতে সিটি করপোরেশন অবিরাম কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

নাগরিকদের সহযোগিতা পেলে জয়দেবপুর রেলক্রসিংসহ পুরো শহরকে পরিচ্ছন্ন আধুনিক নগর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান তিনি।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ