মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলাম পূর্ণাঙ্গ এক জীবন ব্যবস্থার নাম। সকল শ্রেণি-পেশার মানুষের অধিকার নিশ্চিত করা হয়েছে শ্বাশত এই ধর্মে। মালিক শ্রেণিকে বলা হয়েছে যে, তোমরা গায়ের ঘাম শুকানোর আগেই তোমরা শ্রমিকের পাওনা পরিশোধ করে দাও।

আজ মে দিবস।আন্তর্জাতিক শ্রমিক দিবস। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেট চত্বরে শ্রমিকেরা তাদের ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করেন। আন্দোলনরত শ্রমিকদের উপর তখন গুলি চালায় পুলিশ, তাতে অর্ধশত লোক হতাহত হয়। বাংলাদেশসহ বিশ্বের ৮০টি রাষ্ট্রে সরকারিভাবে এই দিবসটি পালিত হচ্ছে। বেসরকারি ভাবেও এই দিবসটি পালিত হচ্ছে  বিশ্বের বিভিন্ন প্রান্তে।

শ্রমিক মালিক উভয় পক্ষের মধ্যে সুন্দর পন্থায় সমন্বয় সাধন করে  শ্রমিকজনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। এ ক্ষেত্র শ্রম ও শ্রমিকের অধিকারসংক্রান্ত ইসলামের নির্দেশনাসমূহ অনুসরণ অপরিহার্য। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শ্রমিকজনতা কোন ভাবেই যেন আর অবহেলা ও নিগ্রহের শিকার না হন, সে লক্ষে রাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রমিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (১ মে) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ  বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এসব কথা বলেন ‌।

নেতৃদ্বয় আরো বলেন, আজ‌ও আমরা দেখতে পাই শ্রমিকদেরকে তাদের পাওনা আদায়ের জন্য রাস্তায় নামতে হয়,এটা খুবই দুঃখজনক। বিভিন্ন জায়গায় শ্রমিকেরা ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলে তাদেরকে ছাঁটাই করা হয়। সরকারকে এ সব আচরণ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

 

মুফতি ইমরানুল বারী সিরাজী,

প্রচার সম্পাদক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ