মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

গত ডিসেম্বরে টঙ্গীর ইজতেমা ময়দানে মারামারির ঘটনায় সাদপন্থীদের দায়ের করা মামলায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা মাসউদুল করীম কাসেমীসহ বেশ কয়েকজনকে কারাগারে পাঠানোর আদেশের কিছুক্ষণ পর জামিন দিয়েছেন আদালত।  

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে গাজীপুরের আদালতে তিনিসহ অন্যরা আত্মসমর্পণ করে জামিন চান। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

তবে নেতাকর্মীদের আন্দোলনের মুখে জরুরি ভিত্তিতে আদালত কিছুক্ষণ পর তাদের জামিন মঞ্জুর করেন। তারা হাজতখানা থেকে বিকেলেও মুক্তি পাবেন বলে জানা গেছে। 

মাওলানা মাসউদুল করীম টঙ্গীর প্রভাবশালী আলেম। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশ গাজীপুর জেলার আহ্বায়ক, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক। এছাড়াও বিভিন্ন দীনি খেদমতে নিয়োজিত। 

গত ডিসেম্বরে জোড় ইজতেমাকে কেন্দ্র করে মাওলানা সাদপন্থীদের সঙ্গে শূরাপন্থীদের বিরোধ দেখা দেয়। এ সময় গভীর রাতে সাদপন্থীরা ইজতেমা মাঠ দখল করতে এসে চারজনকে পিটিয়ে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনায় সাদপন্থীদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের বেশ কয়েকজন নেতা কারাভোগও করেছেন। সেই ঘটনায় সাদপন্থীদের পক্ষ থেকেও মামলা করা হয়। মাওলানা মাসউদুল করীমসহ টঙ্গী-গাজীপুরের অনেক আলেমকে সেই মামলায় আসামি করা হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ