মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

মাসুদ সাঈদীর হাত ধরে ১৫ হিন্দু ধর্মাবলম্বীর জামায়াতে যোগদান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগ্রহিত

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান, পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদীর হাত ধরে সনাতন সম্প্রদায়ের ১৫ জন ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষে মাসুদ সাঈদী পিরোজপুর সদর উপজেলার হুলারহাট, পিটিআই, খালিশাখালী, রায়েরকাঠি ও মরিচাল এলাকায় গণসংযোগ করেন। এ সময় তার আহ্বানে সনাতন ধর্মাবলম্বীসহ অসংখ্য মানুষ তার হাতে জামায়াতে ইসলামীতে যোগদানের সহযোগী সদস্য ফরম পূরণ করেন।

মাসুদ সাঈদীর হাতে জামায়াতের সহযোগী সদস্য ফরম পূরণকারী সনাতন ধর্মাবলম্বীরা হলেন- পিরোজপুর সদর উপজেলার কুন্ড সাহা, বিশ্বজিৎ সাহা, জয় সাহা, সমিরণ দাস, উত্তম কুন্ড, নিতাই কুন্ড, অচিন কুন্ড, সুনীল দাস, বানেশ্বর গ্রামের কৃষ্ণ রায়, কৃষ্ণ কুমার মাঝি, শিকারপুর এলাকার সুকান্ত মিস্ত্রী, কদমতলা এলাকার রতন কুমার শীল, পালপাড়া এলাকার নিতাই মন্ডল, সুকুমার রায়, মনিন্দ্র লাল সাহা ও রাজারহাট এলাকার জয়দেব মিত্র।

সদর উপজেলার বানেশ্বরপুর গ্রামের কৃষ্ণ কুমার মাঝি বলেন, কেউ কোনো রকম জোরপূর্বক ছাড়াই আমরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে ফরম পূরণ করেছি। আমরা জামায়াতের সদস্য হতে চাই, চাওয়া থেকেই ফরম পূরণ করেছি।

পিরোজপুর সদর উপজেলার সমিরণ দাস বলেন, অনেক অপেক্ষার পর আমরা নিজেরাই জামায়াতে ইসলামের ফরম পূরণ করেছি। আমরা জামায়াত ইসলামীর পিরোজপুর পৌর শাখার সদস্য হতে চাই। তাই ফরম পূরণ করেছি। শুনেছি, দেখেছি জামায়াতে ইসলামী মানুষের পাশে দাঁড়ায়। অন্যায় অত্যাচারের হাত থেকে বাঁচতে আমরা জামায়াতে ইসলামীর ফরম পূরণ করেছি।

জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, আমরা বিগত ১৭ বছর কোনো কার্যক্রম করতে পারিনি। বর্তমানে আমরা প্রান্তিক পর্যায়ে মানুষের কাছে গিয়েছি। আমরা পিরোজপুরের বিভিন্ন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ফরম পূরণ করেছি। আজকে বিভিন্ন ইউনিয়নের ১৫ জন হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ফরম ফিলাপ করেছেন। জেলায় কয়েক শতাধিক হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা ইতিমধ্যে ফরম পূরণ করেছেন। এ সংখ্যা দিনে দিনে আরও বৃদ্ধি পাবে। জামায়াতে ইসলামী একটি শান্তির দল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই ফরম পূরণ করতে পারবে। স্বতঃস্ফূর্তভাবে হিন্দু সম্প্রদায়ের লোকেরা নিজেরাই ফরম পূরণ করেছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

গণসংযোগকালে জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেন, লাখো প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তোলাই এখন আমাদের সবচেয়ে বড় কাজ। স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে হবে আগে। সেই স্বাধীনতা অর্জনের জন্য দেশবাসীকে এখন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে হবে। যে স্বপ্ন নিয়ে লাখো মানুষ প্রাণ দিয়েছিল, সেই স্বপ্ন পূরণে আমরা কতটা সফল? বৈষম্য এখনো রয়েছে। বিচারহীনতার সংস্কৃতি আমাদের পিছিয়ে দিচ্ছে। ক্ষমতার কেন্দ্রীকরণ গণতন্ত্রকে দুর্বল করছে। দুর্নীতি আমাদের সমাজ জীবনকে বিপর্যস্ত করে দিয়েছে।

সমাজ থেকে চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি দূর করে একটি শোষণ-বৈষম্যহীন নীতি ও ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। ৫ আগস্টের বিজয় আমাদের পথ দেখিয়েছে। এখন প্রয়োজন সৎ ও যোগ্য নেতৃত্বের মাধ্যমে সেই পথ ধরে এগিয়ে গিয়ে একটি প্রকৃত বৈষম্যহীন কল্যাণময় বাংলাদেশ গড়ে তোলা।

গণসংযোগকালে পিরোজপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রব, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, পৌর আমির মাওলানা ইসহাক আলী ও বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের সভাপতি-সেক্রেটারিসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ