মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

বিএনপি আ.লীগের মতো লুটপাট-দুঃশাসনে বিশ্বাসী নয় : খায়ের ভূঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, বিএনপি গণমানুষের দল, জনগণের কাছে বিএনপির জবাবদিহিতা রয়েছে। আওয়ামী লীগের মতো লুটপাট আর দুঃশাসনে বিএনপি বিশ্বাসী নয়।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামে মেঘনা নদীভাঙন এলাকায় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের মতো দিনের ভোট রাতে, রাতের ভোট দিনে আর কখনো হবে না। ভোটকেন্দ্রে ভোটার না থাকলেও ডিসি ও ইউএনওদের ভোটের পার্সেন্টেজ ঘোষণা দেওয়ার নির্বাচন এ দেশে আর হতে দেওয়া যাবে না। এজন্য জনগণের কাছে ভোটের দাবি নিয়ে যেতে হবে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে আরও বেশি সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে।

আবুল খায়ের ভূঁইয়া বলেন, প্রত্যেকটি কাজ জনগণের উপকারে করতে হবে। প্রত্যেকটি কাজে জনগণের কাছে আমাদের জবাবদিহিতা থাকতে হবে। বিএনপির নাম ভাঙিয়ে দাঙ্গাহাঙ্গামা করলেই দল থেকে স্থায়ী বহিষ্কার করা হবে। দলের সঙ্গে সম্পৃক্ত আছে এমন কাউকে যেকোনো অপকর্মে লিপ্ত হওয়ার প্রমাণ পেলেই আজীবনের জন্য আর দলে ফেরানো হবে না। এ ব্যাপারে বিএনপি জিরো টলারেন্সে রয়েছে।

এ সময় সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান সোহেল, যুগ্ম আহ্বায়ক রাব্বি এলাহী জহির প্রমুখ উপস্থিত ছিলেন।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ