মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

‘জনরায়কে সম্মান দিয়ে মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণা করুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, বিগত ফ্যাসিবাদী সরকার জাতীয় নির্বাচনগুলোর মতো স্থানীয় নির্বাচনেও চুড়ান্ত জালিয়াতি করে জনরায়কে বারংবার অপমান করেছে। এখন সময় এসেছে জনতার রায়কে সন্মান জানানোর। তারই অংশ হিসেবে বরিশালের মেয়র পদে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণা করতে হবে।

তিনি বলেন, কারণ ২০২৩ এ অনুষ্ঠিত বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বয়ং মেয়র প্রার্থীকে মেরে রক্তাক্ত করা হয়েছে, সকল বুথ থেকে হাতপাখার এজেন্টদের বের করে দিয়ে একতরফা নৌকার পক্ষে সিল মেরে জালিয়াতিপূর্ণ নির্বাচন করা হয়েছে। গণরায়ের সাথে কৃত এই প্রতারণার একমাত্র প্রতিকার হলো, মুফতি সৈয়দ মু. ফয়জুল করীমকে মেয়র হিসেবে বিজয়ী ঘোষণা করা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, ২৪ এর গণঅভ্যুত্থান কোন আইন মেনে হয় নাই বরং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণআকাঙ্ক্ষার প্রতিফলেই ফ্যাসিবাদ উৎখাত হয়েছে। মানুষের ইচ্ছাই সবচেয়ে বড় আইন। গণরায়কে সন্মান করাই সবচেয়ে বড় গণতন্ত্র। তাই বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গণরায় বাস্তবায়নে আইনের কোন ফাঁক-ফোকরের ব্যবহার করে টালবাহানা করা হলে তা সহ্য করা হবে না। গণরায়-ই সর্বোচ্চ আইন। 

তিনি বলেন, ইসলামী আন্দোলন দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আদালতের ওপরে আস্থা রাখতে চাই। বরিশাল সিটি কর্পোরেশনের ঘোষিত ফলাফল বাতিলে আমরা আইনের প্রচলিত ধারাই অনুসরণ করতে চাই। কিন্তু কোন অপকৌশল বা পতিত স্বৈরতন্ত্রের কোন দোসরের কূটচাল যদি গণরায় বাস্তবায়নের পথে বাঁধা সৃষ্টি করে তাহলে তার পরিনতি কল্যাণকর হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ গণরায় বাস্তবায়নের পথে সৃষ্ট বাধা অতিক্রম করার পদ্ধতি জানে। তাই বলবো, কোন ধরণের কালবিলম্ব না করে মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটিকর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ