মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

‘বিতর্কিত নারী সংস্কার কমিশন বাতিল না করলে কঠোর আন্দোলন’ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, বিতর্কিত নারী সংস্কার কমিশন অবিলম্বে বাতিল করতে হবে। এ কমিশন সংস্কার কমিশন দেশের বৃহৎ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও আদর্শ পরিপন্থী।  সরকারকে বেকায়দায় ফেলতে এ কমিশন কাজ করছে বলে জনশ্রুতি রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ধর্ম তথা মানবসভ্যতা বিরোধী প্রস্তাবসহ টোটাল নারী কমিশনকে বাতিল করতে হবে এবং অবিলম্বে নারী কমিশন বাতিল না করলে দেশের জনগণ কঠোর আন্দোলন গড়ে তুলবে।

আজ বুধবার (২৩ এপ্রিল) বিকাল ৫টায় আগামী ২৬ এপ্রিল গণমিছিল সফল করার লক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 

এতে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা আরিফুল ইসলাম, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ মুহাম্মদ আনওয়ার হোসন, আলহাজ আবদুল আউয়াল মজুমদার, কেএম শরীয়াতুল্লাহ, মুফতি ফরিদুল ইসলাম, হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান, মুহাম্মদ শফিকুল ইসলাম, গোলামুর রহমান আজম, মুফতি আবদুল আহাদ প্রমুখ। 

নেতৃবৃন্দ আগামী ২৬ এপ্রিল বিকাল ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ  ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ এবং ইসলাম ও মাননসভ্যতা বিরোধী নারী কমিশন বাতিলের দাবিতে গণমিছিল সফল করার জন্য ঢাকা মহানগরীর সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ