মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি

ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিতর্কিত ওয়াকফ বিল বাতিলের দাবিতে ভারতের মুসলমানরা যে কর্মসূচি ঘোষণা করবে, বাংলাদেশের মুসলমানরা তাদের পাশে থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। 

তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতের মুসলমানরা যদি নরেন্দ্র মোদির বিরুদ্ধে কোনো কার্যক্রম গ্রহণ করে, তাহলে সীমান্তবর্তী অঞ্চলে বাংলাদেশের মুসলমানরা ভারত বিরোধী কর্মসূচি পালন করবে। যদি ভারতের বিতর্কিত ওয়াকফ বিল বাতিল না করে, তাহলে উপমহাদেশব্যাপী বাংলাদেশি মুসলমানরা ঐক্যবদ্ধ সংগ্রামের ডাক দেবে।

বুধবার (২৩ এপ্রিল) জোহর নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর পাদদেশে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। 

ভারতের সংসদে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ বিল বাতিল ও মুসলিম নিধন বন্ধের দাবিতে এই সমাবেশ করা হয়। সমাবেশ শেষে একটি গণমিছিল নিয়ে ভারতীয় দূতাবাস দিকে যান স্মারকলিপি দিতে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলংকা ও মালদ্বীপসহ আপনারা ভারতের আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে তাদের টুটি চেপে ধরুন। যেভাবে আন্তর্জাতিক পর্যায়ে নরেন্দ্র মোদিকে আমাদের ইউনূস সাহেবের সামনে একান্ত অসহায় মনে হয়েছে, তাতে আমরা ছোট রাষ্ট্রগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারি ভারত তার আধিপত্য নীতি প্রত্যাহার করতে বাধ্য হবে।

ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে খেলাফত মজলিসের আমির বলেন, আপনারা ওয়াকফ বিল অবিলম্বে বাতিল করুন। যদি তারা সেটি না করে তাহলে বাংলাদেশ সরকারকে বলবো ভারতের বিরুদ্ধে কূটনৈতিক ও অর্থনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে। আঞ্চলিক জোটকে শক্তিশালী করুন। ভারতকে এক ঘরে করে ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করুন।

বাংলাদেশ সরকারকে হুশিয়ারি করে তিনি আরও বলেন, ভারত পোষনের যদি কোনো নিয়ত থেকে থাকে তাহলে সেই অপনিয়ত বাদ দেন। বাংলাদেশের মানুষের পালস বোঝেন। বাংলাদেশের মানুষ আর কিছু সহ্য করলেও ভারতীয় আধিপত্যবাদ বরদাস করবে না তারা। যদি আমার কথা বিশ্বাস না হয় তবে বিগত পাঁচ আগস্ট শেখ হাসিনার পরিণাম থেকে শিক্ষা গ্রহণ করুন।

গণমিছিলে বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির, নায়েবে আমির, মহাসচিবসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ