রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

নারী বিষয়ক বিতর্কিত কমিশন বাতিলের দাবি খেলাফত মজলিসের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে জনগণের নিকট গ্রহণযোগ্য নতুন কমিশন গঠনের দাবি জানিয়েছেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক মুফতী আলী হাসান উসামা। তিনি বলেন, “নাস্তিক্যবাদ ও কথিত নারীবাদের প্রতিনিধিদের দিয়ে গঠিত এ কমিশনের সুপারিশসমূহ এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এসব সুপারিশ দেশে ধর্মীয় ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তাই জনগণ এ কমিশনের সুপারিশ মেনে নেবে না।”

তিনি আজ মঙ্গলবার বিকেলে সিলেটে খেলাফত মজলিস জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। ফিলিস্তিনে মুসলিম গণহত্যা এবং ভারতের সংসদে পাস হওয়া ওয়াকফ বিলের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফিলিস্তিন প্রসঙ্গে মুফতী উসামা বলেন, “যতদিন অবৈধ দখলদার ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিহ্ন না করা হবে, ততদিন যুদ্ধ থামবে না। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

ভারতের ওয়াকফ বিল নিয়ে তিনি বলেন, “হিন্দুত্ববাদী মোদী সরকার মুসলমানদের ধর্মীয় স্থাপনার ওপর দখলের পথ তৈরি করছে। এ বিল প্রত্যাহার না করলে এটি মোদী সরকারের জন্য বুমেরাং হবে।”

নগরীর কেন্দ্রীয় জামে মসজিদ থেকে চৌহাট্রা পর্যন্ত বিশাল বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা নেহাল আহমদ এবং পরিচালনা করেন মহানগর সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম চৌধুরী।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুল হান্নান, মহানগর সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসান, জেলা সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, ছাত্র মজলিস সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ