বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পালিয়ে যাওয়া হাসিনা, দেশের মাটিতে ফিরতে পারবেন না : খায়ের ভুঁইয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া বলেছেন, হাসিনা ও তার দোসররা এ দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে। অনেকে এখন স্বপ্ন দেখেন শেখ হাসিনা আবার ফিরে আসবে। যে দেশের নেত্রী তার লাখ লাখ নেতাকর্মী রেখে পালিয়ে যায়, তাকে বিশ্বাসঘাতক-মোনাফেক বলে। হাসিনা আওয়ামী লীগের কবর রচিত করেছেন। তিনি নিজেই আওয়ামী লীগ ত্যাগ করেছে। হাসিনা পালিয়ে গেছেন, তিনি আর দেশের মাটিতে আসতে পারবেন না। হাসিনা ও তার দোসরদের বিচার এই বাংলার মাটিতেই হবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের মীর্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের ভুঁইয়া আরও বলেন, আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সমর্থন জানিয়েছি। এখনো তাদের সমর্থন করছি। তবে সমর্থনের একটি সীমা আছে। সংস্কার চলমান প্রক্রিয়া, এই সংস্কার দীর্ঘদিন চলতে পারে না। অবিলম্বে নির্বাচন কমিশন, বিচার বিভাগীয় স্বাধীনতা, দুর্নীতি দমন কমিশন ও প্রশাসনিক কমিশন গঠন করে প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা দিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকার বিদায় হন। আমরা চাই না আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে। আমাদের আন্দোলনের ফসল হচ্ছে এ তত্ত্বাবধায়ক সরকার। যদি সরিষার ভেতর ভূত ঢুকে। তাহলে এ দেশের জনগণ-বিএনপি জানে কিভাবে সরিষার ভেতর থেকে ভূত তাড়াতে হয়।

উত্তর হামছাদী ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল মোমেন মোতালেব ও সদস্য সচিব দ্বীন মোহাম্মদ সবুজের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সদর (পশ্চিম) উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল করিম ভুঁইয়া মিজান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম মামুন, সিনিয়র সহ-সভাপতি বদরুল ইসলাম শ্যামল ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল প্রমুখ।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ