মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘পতিত সরকারের সময় দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্নীতিবাজদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোন কার্যকরী ব্যবস্থা গ্রহণ না করায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ সভাপতি হাফেজ মুহাম্মদ জয়নুল আবেদীন, সেক্রেটারী হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারী হাজী মোঃ শাহীন আহমদ।

আজ সোমবার (৬ ডিসেম্বর) দলটির ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে এ মন্তব্য করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ বলেন, দেশের সচেতন জনতা মানেই সবাই জানে বিগত সরকারের আমলে কিভাবে দেশের টাকা লুটপাট, বিদেশে পাচার হয়েছে। পুরো দেশকে দুর্নীতির অভয়ারণ্যে পরিণত করেছিলো পতিত সরকার। কিন্তু অবাক বিস্ময়ে দেশবাসী লক্ষ্য করছি, এখন পর্যন্ত পাচারকৃত টাকা উদ্ধারে কোন পদক্ষেপ নেই এবং পাচারকারীদের বিরুদ্ধে কোন পদক্ষেপও নেই। এভাবে একটি দেশ চলতে পারে না। তারা এ অবস্থার আশু সমাধান চান। অবিলম্বে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণের দাবি জানান।

ইসলামী আন্দোলন ঢাকা জেলা দক্ষিণ নেতৃবৃন্দ বলেন, অতীতের ন্যায় পুরোদেশে নতুনভাবে সিন্ডিকেট সৃষ্টি করে চাঁদাবাজি, দখলদারিত্ব চলছে। এগুলোকে কঠোরহস্তে নিয়ন্ত্রণের দাবি জানান।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ