মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী কারাগারে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
পুলিশ হেফাজতে আসাদুজ্জামান নূর ও এম মাহবুব আলী। ছবি: সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর মিরপুরে হোটেল কর্মচারী সিয়াম সরদার (১৭) নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক বলেন, ঢাকা মহানগর হাকিম মো. মোশাররফ হোসেন আজ সোমবার এই আদেশ দেন।

এর আগে রোববার রাতে ঢাকার বেইলি রোডের নওরতন কলোনি থেকে বিশিষ্ট নাট্যকর্মী আসাদুজ্জামান নূর এবং ঢাকার সেগুনবাগিচা এলাকা থেকে মাহবুব আলীকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

গত ৪ সেপ্টেম্বর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনকে আসামি করে নিহতের বাবা সোহাগ সরদার (৪৫) বাদী হয়ে আদালতে হত্যা মামলাটি করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ