সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : জিয়াউল আহসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সেনাবাহিনীর অব্যাহতি পাওয়া সাবেক জেনারেল জিয়াউল আহসান

সেনাবাহিনীর অব্যাহতি পাওয়া সাবেক জেনারেল জিয়াউল আহসান দাবি করেছেন ‘আয়নাঘর’ তার সৃষ্টি নয়। একই সঙ্গে তিনি নিজেকে নির্দোষও দাবি করেন।

আজ শুক্রবার ১৬ আগস্ট তার বিরুদ্ধে আনা ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলার শুনানি চলাকালে বিচারককে আদালতে জিয়াউল আহসান বলেন, ‘আয়নাঘর আমার সৃষ্টি না। আমাকেও আট দিন আয়নাঘরে রাখা হয়েছে। ৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়।

কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ১০ দিনের রিমান্ডে আছেন।

জানা গেছে, আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব সাবেক এই সেনা কর্মকর্তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন বিকেল ৫টার দিকে তাকে আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।

এর আগে সাবেক এই সেনার বিরুদ্ধে গত ১৬ জুলাই কোটাবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম (৪৫) একটি মামলা করেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ