সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বৃষ্টি উপেক্ষা করে সমাবেশস্থলে বিএনপির নেতাকর্মীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীতে শনিবার সকাল থেকেই নামছে বৃষ্টি। এই বৃষ্টি উপেক্ষা করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনের সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। 

বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিকআপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরির কাজ চলছে। টানানো হয়েছে ব্যানার। মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুল মোড় পর্যন্ত এবং অন্যপাশে কাকরাইল থেকে কর্ণফুলী মার্কেট পর্যন্ত লাগানো হচ্ছে মাইক। 

এ সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশে যোগ দিতে ইতোমধ্যে রাজধানীর গুলশানের বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা হয়েছেন প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিকাল ৩টায় সমাবেশ শুরু হবে। এ ছাড়া ১ জুলাই সারাদেশে মহানগরীতে সমাবেশ এবং ৩ জুলাই সারা দেশে জেলায় জেলায় সমাবেশ করবে দলটি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ