|| মুফতি এনায়েতুল্লাহ ||
প্রতি বছর ভারত, পাকিস্তান, সৌদি আরব, মিসর, ইরাক, ইরান, ফিলিস্তিন, কাতার ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের ইসলামি স্কলার, আলেম, পীর-বুজুর্গ ও ধর্মীয় নেতারা বাংলাদেশ সফর করেন। এটা আমাদের জন্য গর্বের বিষয়।
এমনিতেও অতিথি পরায়ণ জাতি হিসেবে বাংলাদেশিদের বিশ্বজুড়ে আলাদা পরিচিত, সুনাম ও সুখ্যাতি রয়েছে। এমতাবস্থায় বাংলাদেশে বিদেশি আলেমদের আগমন ইসলামি অঙ্গন, দ্বীনি শিক্ষা এবং দাওয়াতি কার্যক্রমকে সমৃদ্ধ করে। বিদেশি অতিথিদের আগমন বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যে অত্যন্ত সম্মানীয় একটি বিষয়।
তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা, বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার এবং ইসলামি মহাসম্মেলনকে কেন্দ্র করে বিদেশি আলেমরা বাংলাদেশে আসেন। অন্য দশজন মানুষ যেভাবে বিভিন্ন দেশ সফর করেন, তারাও সেভাবেই বাংলাদেশে আসেন। অর্থাৎ বাংলাদেশের ভিসা নিয়ে আসেন