শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৭ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮


সামাজিক যোগাযোগমাধ্যমে দারুল উলুম দেওবন্দের অফিসিয়াল অ্যাকাউন্ট নেই: কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

সামাজিক যোগাযোগমাধ্যমের কোনো প্ল্যাটফর্মে নিজেদের অফিসিয়াল অ্যাকাউন্ট বা পেজ নেই বলে জানিয়েছে ভারতের ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। প্রতিষ্ঠানটির নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে পরিচালিত অ্যাকাউন্ট ও পেজ সম্পর্কে সতর্ক করে এ স্পষ্টীকরণ দিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দারুল উলুম দেওবন্দের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত কোনো অ্যাকাউন্ট বা পেজকে প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক মাধ্যম হিসেবে বিবেচনা করা যাবে না। প্রতিষ্ঠানটির নির্ভরযোগ্য তথ্য, সংবাদ ও বিজ্ঞপ্তি জানতে কেবল এর নিজস্ব ওয়েবসাইট অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

কর্তৃপক্ষের দাপ্তরিক ওয়েবসাইটের ঠিকানা: www.darululoom-deoband.com।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেওবন্দের নাম ও লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট বা পেজ পরিচালনা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। এ ধরনের অ্যাকাউন্ট পরিচালনাকারীদের সেগুলো অবিলম্বে বন্ধ বা মুছে ফেলার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো তথ্যকে যাচাই ছাড়া সত্য বলে গ্রহণ না করতে সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানের নামে প্রচারিত সংবাদ বা বক্তব্যের সত্যতা নিশ্চিত করতে সবাইকে দাপ্তরিক ওয়েবসাইটের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ