রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২১ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুক্তিযোদ্ধা-প্রজন্ম সম্মেলন সফল করতে মজলিসে শুরার যৌথ সভা নবীপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেল ‘ইশকে নাবি মেহফিল’ সেরা হজ গাইডদের পুরস্কার ৫ লাখ টাকা, ভবিষ্যতে আরও বাড়ানোর ঘোষণা ১১৫ বছরের পুরনো মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় মাওলানা আরশাদ মাদানীর ক্ষোভ ইসলামী আন্দোলন মুলাদী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা সুলতান দ্বিতীয় আবদুল হামিদের জীবন পড়ে জার্মান নারীর ইসলাম গ্রহণ ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে আশারা চ্যারিটি ফাউন্ডেশনের কর্মযজ্ঞ ‘মসজিদকে পরিবর্তনের প্রাণকেন্দ্রে পরিণত করার দায়িত্ব ইমামদের’ শীঘ্রই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বেড সংকট দূর হবে: ত্রাণমন্ত্রী জেদ্দায় ইসলামি ফিকহ একাডেমির সেমিনারে যোগ দিচ্ছেন মুফতি মিযানুর রহমান সাঈদ

আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি: এমপি হানজালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিদ্যুৎ নিয়ে সাধারণ জনগণের মতো নিজেও চিন্তিত বলে জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, সারাদেশ থেকেই বিদ্যুৎ নিয়ে একের পর এক অভিযোগ আসছে। দীর্ঘসময় বিদ্যুৎ না থাকায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে আমার প্রিয় শিবচরবাসীও একই সমস্যার ভেতর দিয়ে যাচ্ছেন। শিবচরবাসী, একটি কথা মনে রাখবেন, আমিও আপনাদেরই একজন। আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি, আপনাদের কষ্ট আমি অনুভব করছি।

এমপি হানজালা বলেন, প্রতিনিয়ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের টিম যোগাযোগ রাখছে এবং পরিস্থিতির খোঁজখবর নিচ্ছে। এটি শুধু শিবচরের সমস্যা নয়, দেশের বিভিন্ন জায়গাতেই বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে। সরকারও এই ঘাটতি পূরণ করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করে যাচ্ছে। মানুষের কষ্ট আমাদেরও কষ্ট দেয়। ঘরে শিশু, বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ বিদ্যুৎ না থাকলে সবার জীবনই কঠিন হয়ে পড়ে। আমরা চাই দ্রুত এই সংকটের সমাধান হোক এবং মানুষ স্বস্তি ফিরে পাক।

ইনশাআল্লাহ, সংশ্লিষ্ট সকলের প্রচেষ্টায় দ্রুত পরিস্থিতির উন্নতি হবে। শিবচরবাসীর পাশে আছি, পাশে থাকব।’

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ