নিজস্ব প্রতিবেদক
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের আহত ও দৃষ্টিশক্তি হারানোর মতো মর্মান্তিক ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। তিনি এ ধরনের অমানবিক অপরাধ বন্ধে সরকারের কঠোর পদক্ষেপের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই দেশে পাথর ছুড়ে অন্ধ করে দেওয়াও কিছু মানুষের কাছে বিনোদন! কী ভয়ানক অসুস্থ সমাজে বসবাস