|| মাওলানা যাইনুল আবিদীন ||
একটা সময় বই প্রকাশিত হওয়া এখনকার মতো সহজ ছিল না। সেটা ১৯৯৪-৯৫ সালের কথা। আমার প্রথম বোর্ডবাঁধাই বই প্রকাশিত হয় তখন। হজরত থানবি রহ.-এর রাজনৈতিক চিন্তাধারা। আল্লামা তাকি উসমানি সাহেবের লেখা হাকিমুল উম্মত কে সিয়াসি আফকার-এর তরজমা করেছিলাম। প্রথমে মাসিক পাথেয়তে ধারাবাহিক ছাপা হয়। পরে বই প্রকাশিত হয়। মাওলানা নোমান সাহেব চট্টগ্রামের মানুষ। ঢাকা বারিধারা মাদরাসায় শিক্ষকতা করতেন। একেবারে ব্যক্তিগত আবেগ থেকে তিনি কাজটা করেছিলেন। ইসলামিক একাডেমির নামে ছেপেছিলেন। ভদ্রলোক নিজে একজন কাতেব (লেখক) ছিলেন। বইটা হাতে পেয়ে আমার যে আনন্দ-আগ্রহ-উত্তেজনা, মানুষ সেটা যেভাবে গ্রহণ করেছিল, সব মিলিয়ে অন্যরকম একটা অনুভূতি কাজ করেছিল। ওই সময় বই প্রকাশের চেয়ে আনন্দের আর কিছু হতে পারে—এটা আমার চিন্তায় ছিল না। তখন একটা বই প্রকাশিত à
