|| শায়খ মিসবাহ উদ্দীন মাদানী ||
আমার ওপর আল্লাহর একটি বিশেষ নেয়ামত হলো- বড় হুজুর আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী রহ.-এর সাক্ষাৎ ও সান্নিধ্যের সুযোগ লাভ। ছাত্র হিসেবে এক বছর এবং হুজুরের মাদরাসার শিক্ষক হিসেবে সাড়ে পাঁচ বছর হুজুরের ছায়ায় থাকতে পেরেছি, আলহামদুলিল্লাহ।
হুজুরের জীবনের বাঁকে বাঁকে আল্লাহপ্রেম ও মহান মালিকের সাথে সম্পর্ক এবং জজবায়ে এশকে নবী সা. এর আলো ঝলমল বহু ঘটনা হুজুরের ছাত্র, শিষ্য, ভক্ত ও সাধারণ মানুষের কাছে প্রকাশিত হয়েছে। একবার বড় হুজুর রহ. তার কামরায় আমাদেরকে বুখারি শরিফের দারস দিচ্ছেন। একজন ছাত্র এবারত পড়ে যাচ্ছেন, হুজুর প্রয়োজনীয় ব্যাখ্যা উপস্থাপন করছেন। আমাদের সহপাঠী ছাত্রটি পড়া শুরু করল 'বাবু লিকাইল্লাহি তা'আলা' অর্থাৎ আল্লাহ তা‘আলার মুলাকাত ও দীদার সম্পর্কিত পরিচ্ছেদের হাদীসগুলো পড়ে চলছেন। আমরা শুনে যাচ্ছিলাম। হঠাৎ একটা অস্বাভাবিক বড় চিৎকার! আওয়াজের অস্বাভাবিকতায় আমিসহ কয়েকজন চিৎকার দিয়