|| মুফতি এনায়েতুল্লাহ ||
প্রায় তিন দশকের বেশি সময় ধরে শুনছি। সেই সঙ্গে নিয়মিতই দেখছি। সরকারের মন্ত্রী-এমপি কিংবা প্রশাসনের কোনো উচ্চ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে কারও সম্পর্ক থাকলে, সে কিংবা তারাই কেন যেন নিজে নিজে কওমি মাদরাসার হর্তাকর্তা হয়ে যায়! এক আজব মানসিকতা। তার কিংবা তাদের এ নিয়ে কোনো গবেষণা নেই, তারা এ বিষয়ের দায়িত্বপ্রাপ্তও নয়; এমনকি শিক্ষকতার সঙ্গেও সে জড়িত না। কিন্তু ক্ষমতা দেখাতে গিয়ে হয়ে যায় অনেক কিছু। কেন ভাই, আপনার লাইনঘাট আছে ভালো কথা, সেটা যথাযথভাবে কাজে লাগান। আপনাকেই কেন সবকিছুতে হাত দিতে হবে।
আরও আশ্চর্য হওয়ার মতো বিষয় হলো, সরকারে কিংবা প্রশাসনে যারা আছেন তারাও মাশাল্লাহ- কোনো যাচাই-বাচাই ছাড়া শুধু খাতিরের কারণে তাদের সঙ্গে বসে যান, ফটোশুট করেন। বিশাল বিশাল আশার কথা শোনান, ল